বঙ্গবন্ধুর সমা‌ধিতে বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমে‌টিক কোরের সদস্য্যদের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমে‌টিক কোরের সদস্যরা।

 

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২টা ৪৫ মি‌নিটে ডিপ্লোমেটিক কোরের ভারপ্রাপ্ত ডীন ম‌রক্কোর মা‌জিদ হা‌লিমের নেতৃত্বে ৪০ টি দেশের রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার আলম শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক ‌মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বঙ্গবন্ধু ও তাঁর প‌রিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ডিপ্লো‌মেটিক জোনের ভারপ্রাপ্ত ডীন ম‌রক্কোর মা‌জিদ হা‌লিম প‌রিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। প‌রে বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি), পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাব্বির আহমেদ চৌধুরী (ওয়েস্ট আইসিটি), প্রটোকল প্রধান এম এনামুল হক, পিএস টু এইচএম গোলাম মাওলা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এইচএসএম) আলাউদ্দিন ভূঁইয়া, জাতীয় বাস্তবায়ন কমিটির অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া, কবি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য তারিক সুজাত, পররাষ্ট্র বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নাজিম রাজ্জাক (এমপি), বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য তানভীর শাকিল জয় (এমপি), গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ প্রমূখ।

পরে রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর পৈ‌ত্রিক বাড়ী ও লাইব্রেরী প‌রিদর্শন করেন। এছাড়া অতিথিবৃন্দ সরকা‌রি শেখ মু‌জিবুর রহমান কলেজ মাঠে অনু‌ষ্ঠিত লোকজ মেলা প‌রিদর্শন করেন। সেখানে বিদেশী অতিথিদের সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃ‌তিক অনুষ্ঠানে অংশ নেন। তাছাড়া তাদের উদ্দেশ্যে নৌকা বাইচ ও এক্রোবেট প্রদর্শনির ও আয়োজন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর