মুকসুদপুরে বাস চাপা পড়ে বাইসাইকেল আরোহী নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপা পড়ে আব্দুল হাই ফকির(৬৫)নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে।এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার(২৮ জানুয়ারী)বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নিশাতলা মোড়ে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারেনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর