যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের ১ নং গেট চত্তরে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার-এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ  এবং বিশেষ অতিধি হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নিজেরা ক্ষমতায় থাকাকালীন কোন উন্নতি করতে পারেননি, সেই ব্যর্থতাকে ঢাকতে আওয়ামী লীগকে দোষারোপ করে কোন লাভ নাই। এই সরকারের বিরুদ্ধে নানা রকম উস্কানীমূলক মিথ্যা কথা বলে, বিভ্রান্তি সৃষ্টি করে দেশের মধ্যে একটা অস্তিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারকে একটা বিপদে ফেলবেন-সে ক্ষমতা আপনাদের নেই এবং সেই সুযোগও আপনারা পাবেন না।

তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় থেকে যে দুর্নীতি করেছে তার অভিযোগে অভিযুক্ত খালেদা জিয়া ও তারেক রহমান দু’জনে আদালতের মাধ্যমে দন্ডিত হয়েছেন।বিদেশেও তাদের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ে রায় এসেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর