সহজ যোগাযোগের লক্ষ্যে গোবিপ্রবিতে মোবাইল অ্যাপ চালু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সকল তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা আনার লক্ষ্যে নিজস্ব মোবাইল অ্যাপ (জিএসটিইউ অ্যাপ) উদ্বোধন করা হয়েছে। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা অভ্যন্তরীণ যোগাযোগকে আরো সহজ করে তুলবে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এসময় তিনি অ্যাপটি তৈরি করার জন্য আইসিটি সেলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইসিটি সেল আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ।

অ্যাপটি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরতঃ শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ই-লাইব্রেরি সুবিধা, বাসের সিডিউল সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন জরুরি সেবার তথ্য পাওয়া যাবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (লিঙ্ক:https://www.gstu.edu.bd/dev/gstuapps/) থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পর্যায়ক্রমে অ্যাপের তথ্য হালনাগাদ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর