কাশিয়ানীতে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আম্মার মিয়া অসীম, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সঙ্গে কাশিয়ানী উপজেলায় কর্মরতঃ সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় কাশিয়ানী উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “সমালোচনার মাধ্যমে কাশিয়ানী উপজেলার বা গোপালগঞ্জ জেলার যদি কিছু উপকার হয় ইনশাআল্লাহ সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

সভায় তিনি জুলাইয়ের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “ছাত্র-জনতার গণআন্দোলনে সাংবাদিকরাও জীবন দিয়েছেন। অর্জিত এই স্বাধীনতার মাধ্যমে সাংবাদিকদেরও স্বাধীনতা এসেছে।”

তবে তিনি সাংবাদিকতার নৈতিকতা ফিরিয়ে আনার তাগিদ দেন। বলেন, “বিগত সময়ের সাংবাদিকতা নৈতিকতার জায়গায় ছিল না। আমরা আশা করি সাংবাদিকতার সঠিক জায়গা থেকে সাংবাদিকতা আসবে।”

সভায় কাশিয়ানী উপজেলায় কর্মরতঃ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মিল্টন খান, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আহাদুল হাসান (আহাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া অসীম, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল্লাহ আল মাহমুদী সহ অন্যান্যরাও মতামত ব্যক্ত করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর