গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের যাত্রী নিহত ও চালক আহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রী ব্যবসায়ী রেজওয়ান সরদার(২৪)নিহত ও চালক রেজাউল মোল্লা(২৬)মারাত্মক আহত হয়েছেন।নিহত রেজওয়ান সদর উপজেলার বিজয়পাশা গ্রামের মাসুদুর রহমানের ছেলে।

আজ মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী স্টার এক্সপ্রেস-এর যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রেজওয়ান নিহত ও চালক রেজাউল মারাত্মক আহত হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরতঃ চিকিৎসক ডাঃ বিচিত্র কুমার বিশ্বাস   জানান, হাসপাতালে আনার আগেই রেজওয়ান নামের ছেলেটি মারা যায়। আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর