Home ব্রেকিং নিউজ... কাশিয়ানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে  আহত ২০ জন

কাশিয়ানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে  আহত ২০ জন

০
কাশিয়ানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে  আহত ২০ জন

গোপালগঞ্জ প্রতিনিধি।।

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে।

জানাগেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে দীর্ঘদিন যাবত এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মোহসিন শেখ ও সাইফুল মৃধার সমর্থকদের মধ্যে কোন্দল চলে আসছিল।

গতকাল শুক্রবার বিকালে ওই গ্রামের যুবকরা স্থানীয় নীলের মাঠে ক্রিকেট খেলতে যায়। তাদের মধ্যে এক পর্যায়ে তর্ক-বির্তক হয়ে সামান্য তর্ক-বিতর্ক নিয়ে পরের দিন শনিবার(১৯ ফেব্রুয়ারী) সকালে গ্রামের দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়।পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দুই ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে মোঃ বাদল (৩৫), মোঃ জামাল শেখ (৩০),মোঃ রাকিব শেখ (২২), মোঃ রাজিব খাঁ (২৪) ,মোঃ জাকির হোসেন (৬০), মোঃ মাসুদ খাঁ (৪২), মোঃ জসিম শেখ (২৫), মোঃ দিপু শেখ (৩২) কে মারাত্মক আহত অবস্থায় কাশিয়ানী ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।

উভয় পক্ষ কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষের মামলাই রজু করা হয়নি এবং কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রায়হান জানান, সংঘর্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here