কাশিয়ানীতে সুইচ খাল দখল মুক্ত করলেন এ্যাসিলেন্ড

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী থেকে।।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে খুটির খাল দখল মুক্ত করার পর এবার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া সুইচ খাল দখল মুক্ত করলেন এসিলেন্ড মোঃ আতিকুল ইসলাম।
জানাগেছে,কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত একের পর এক সরকারি খাল দখলে করে নেয় এলকার প্রভাবশালীরা। একে একে খালগুলি উদ্ধার করার উদ্যেগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সদরের কুটির খাল উদ্ধারের পর এবার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া সুইচ খাল দখল মুক্ত করেছেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম।
ভাটিয়াপাড়া বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী সুইচ খালের জমিতে অবৈধ দখলকারিদের স্থাপনা সরিয়ে নিতে প্রথমে নোটিশ করেন ওই কর্মকর্তা। সহকারি কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলামের নেতেৃত্বে মঙ্গলবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তার উপস্থিতিতে ঘর মালিকরা নিজেদের ঘর নিজেরাই একের পর এক সরিয়ে নিতে থাকে।
সহকারি কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান,সরকারি খালের জমি থেকে সকল প্রকার স্থাপনা সরিয়ে নিতে হবে। একটি স্থাপনা থাকতে অভিযান বন্ধ হবে না। আগামী তিনদিনের মধ্যেই এই খালটি সম্পূর্ণ ভাবে দখল মুক্ত করা হবে।
তিনি আরো জনান,খুব তাড়াতাড়ি কাশিয়ানী উপজেলা সদর বাজার সংলগ্ন এক একর তের শতাংশ বেদখল দেবতর সম্পত্তি উদ্ধারের চেষ্ঠা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর