টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন।

তিনি আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু এবং ৭৫ এর ১৫ আগষ্ট নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে।

এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত হোসেনসহ প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

পরে প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর