কোটালীপাড়ায় রাতে আওয়ামী লীগ নেতার কম্বল বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গত কয়েক দিনের প্রচন্ড শীতে জবুথবু গোপালগঞ্জের কোটালীপাড়াবাসী। এই শীতের মাঝে রাতে কম্বল বিতরণ করেছেন কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর  বৈদ্য অনুপ।
শনিবার দিবাগত রাতে শুয়াগ্রাম ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও বাড়িতে বাড়িতে গিয়ে তিনি কম্বল বিতরণ করেন। এ সময় শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বাইন লর্ড, সাংগঠনিক সম্পাদক মানিক ঢালীসহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী তার সাথে ছিলেন।
যজ্ঞেশ^র বৈদ্য অনুপ বলেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ৪শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এ ছাড়াও করোনার লকডাউনের সময় এলাকার দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমার এ ধরণের কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর