‘লালন করি মুক্তিযুদ্ধ’

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে দুই প্রজন্মের অংশ গ্রহনে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী আয়োজন ‘লালন করি মুক্তিযুদ্ধ’। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে গ্রীনরুম ভিজুয়ালের পক্ষ থেকে ‘লালন করি মুক্তিযুদ্ধ’ শীর্ষক ধারাবাহিক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় রবিবার (২৪ জানুয়ারী) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমিতে অনুষ্ঠিত হয়েছে এই ভিন্নধর্মী অনুষ্ঠান।

এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থীকে সাথে নিয়ে প্রদ্যোত রায়-এর সঞ্চালানয়  শুরু হয় এই ইতিহাস ভিত্তিক আয়োজন। ধ্রুবকের (মনন পরিচর্চায় একটি সম্মিলিত প্রচেষ্টা) এর তত্ত্বাবধানে তারা বধ্যভূমি ঘুরে দেখে। অংশ নেয় বধ্যভূমির ছবি তোলা প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায়। অনির্বাণ স্কুলের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মোঃ আবু হোসেন অনুষ্ঠানে তার যুদ্ধদিনের স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ত্রিবেনি ও অনুনাদ শিল্পী গোষ্ঠি-র শিক্ষার্থীদের উপস্থাপনায় “বদ্ধভূমি” শিরোনামে মঞ্চস্থ হয় একটি নাটিকা। গল্পটি রচনা ও পরিচালনা করেন নিয়াজ মোর্শেদ, শিল্প নির্দেশনা ও শব্দ বিন্যাস করেন জিবনান্দ ঠাকুর এবং তত্ত্বাবধান করেন সপ্তর্ষি বিশ্বাস। এছাড়াও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা এবং আঁকা ছবির সমন্বয়ে একটি দেয়ালিকা তৈরি করা হয়।

এই আয়োজন উপলক্ষ্যে বদ্ধভুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে বিডি ক্লিন-এর গোপালগঞ্জ শাখার সেচ্ছাসেবি দল। কারিগরি সহযোগিতা করে সিনেম্যান। অনলাইন সহযোগিতা করে গ্রিন আই টি। এছাড়াও সহযোগিতা করে গোপালগঞ্জ একাত্তর, বি এন এফ, স্বপ্ন ছোয়া মাল্টিমিডিয়া, এফ এন এফ বাজার, এফ এন এফ রেস্টুরেন্ট, এফ এন এফ কেক এন্ড শেক।

গ্রীনরুম ভিজুয়ালের সিইও নিয়াজ মোরশেদ জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা এই ইতিহাসভিত্তিক ধারাবাহিক কার্যক্রম হাতে নিয়েছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে তাদেরকে ইতিহাস মুখী করে তোলাই আমাদের লক্ষ্য। এই কার্যক্রমকে আমরা দেশের জেলা-উপজেলা গুলোতে নিয়ে যেতে চাই।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর