গোপালগঞ্জে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারী ও ব্যক্তিগত উদ্যোগে এক হাজার শীতার্ত বীর মুক্তিযোদ্ধা, নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কোটালীপাড়ার কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকালে কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস। কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য রীনা রানী মন্ডল, কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্ধার্থ বাড়ৈ, মঞ্জু হালদার, মীরা টিকাদার, বাসুদেব হালদার, প্রভাষ বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্রনাথ বিশ্বাস ও আলী আকবর বক্তব্য রাখেন। পরে এক হাজার বীর মুক্তিযোদ্ধা, নারী ও পুরুষের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।

কোটালীপাড়ার কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, শীতে যাতে সাধারন মানুষ কষ্ট না পায় সে জন্য কম্বল বিতরণ করা হয়েছে। তবে কেউ না পেয়ে থাকলে তাদের জন্যও কম্বলের ব্যবস্থা করা হবে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর