কাশিয়ানীতে ভূয়া বিএসটিআই কর্মকর্তা আটক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাহিদুর রহমান ওরফে পপলু শিকদার (৪৫) নামে এক ভূয়া বিএসটিআই কর্মকর্তাকে আটক করা হয়েছে।
আজ রোববার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারের মধুমতি বেকারী থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদুর রহমান একই উপজেলার রামদিয়া পশ্চিমপাড়া গ্রামের আবু বক্কার শিকদারের ছেলে।
বেকারীর মালিক সাইফুল ইসলাম জানান, গত ৬ মাস আগে জাহিদুর রহমান তার বেকারীতে এসে বিএসটিআই’র খুলনা বিভাগীয় অফিসের অডিট অফিসার পরিচয় দেন। এ সময় তিনি বিএসটিআই’র লাইসেন্স করে দেয়ার কথা বলে সাড়ে ৭ হাজার টাকা নিয়ে যান। এর ১৫ দিন পর এসে বিএসটিআই’র একটি লাইসেন্স দিয়ে যান।
পরে যাচাই করে দেখা যায় তার দেয়া লাইসেন্সটি ভুয়া। তখন পুনরায় মোবাইল ফোনে লাইসেন্স করার কথা বলে তাকে বেকারীতে আসতে বলা হয়। কিন্তু তিনি বেকারীতে আসতে রাজি হননি।এক পর্যায়ে তার বিকাশ নাম্বারে লাইসেন্স করার কথা বলে ২ হাজার টাকা পাঠানো হয়। আশ্বত্ব হওয়ার পর আজ রোববার জাহিদুর রহমান বেকারীতে আসেন। পরে তাকে এলাকাবাসী আটক করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি পুলিশকে অবগত করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত জাহিদুর রহমান ওরফে পপলুর কাছ থেকে ‘‘মোঃ অনিক হোসেন, অডিট অফিসার’’ খুলনা বিভাগীয় অফিস, লেখা সম্বলিত বিএসটিআই’র একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর