Home ব্রেকিং নিউজ... গোপালগ‌ঞ্জে ট্রলি চাপায় ফল ব্যবসায়ী নিহত

গোপালগ‌ঞ্জে ট্রলি চাপায় ফল ব্যবসায়ী নিহত

গোপালগ‌ঞ্জে ট্রলি চাপায় ফল ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার।।

গোপালগ‌ঞ্জে সড়ক দূর্ঘটনায় কুদ্দুস মোল্লা (৪০) না‌মে এক ফল ব্যবসায়ী নিহত হ‌য়ে‌ছেন।

আজ সোমবার সকাল সা‌ড়ে ৯ টার দি‌কে শহরতলীর ঘো‌ষেরচর এলাকায় এ দূর্ঘটনা ঘ‌টে। সে গোপালগঞ্জ সদর উপজেলার ঘো‌ষেরচর দ‌ক্ষিণপাড়া এলাকার বা‌সিন্দা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ ম‌নিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে ব‌লে‌ছেন, সকা‌লে বা‌ড়ি থে‌কে হে‌টে ‌গোপালগঞ্জ বড় বাজা‌রের যাওয়ার প‌থে বা‌লি ভ‌র্তি এক‌টি ট্রলি তা‌কে ধাক্কা দেয়। এ‌তে সে গুরুতর আহত হ‌লে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে কর্তব্যরত চি‌কিতৎক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। পরে স্বজন‌দের আবেদ‌নের প্রেক্ষি‌তে নিহ‌তের লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here