গোপালগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মুকসুদপুরে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরিফুল ইসলাম সজলকে(২৫)গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার রাতে(১৫ এপ্রিল) খুলনার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের একটি বাড়ি থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার(১৬ এপ্রিল) সকালে র‌্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করেছে।

গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরিফুল ইসলাম সজল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের হাতেম আলী মন্ডলের ছেলে।

র‌্যাব-৬ জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের এক একদল ডাকাত মুকসুদপুরে রইস উদ্দিনের ভাড়া বাসার গ্রীল কেটে বেলকনি দিয়ে দ্বিতীয় তলায় উঠে দড়জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে থাকা নগদ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রইস উদ্দিন বাদি হয়ে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরিফুল ইসলাম সজলকে গ্রেফতার করে।

র‌্যাব-৬ আরো জানায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর