গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা সার্কিট হাউজে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের উদ্বেধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মানুষ অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর