গোপালগঞ্জে ঈদ এ মিলাদুন্নবী(সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ সোমবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।আলোচনায় অংশ নেন কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোঃ হাফিজুর রহমান, সদর মডেল মসজিদের ইমাম মাওলানা আবু ওবায়দা, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশরাফুল হক, সাংবাদিক এস এম হুমায়ন কবির প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির।

আলোচনা সভায় বক্তারা হযরত মোহাম্মদ(সাঃ)এর জীবনী নিয়ে আলোচনা করেন এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে পরিচালিত করার উপর জোর দেন।

পরে দোয়া পরিচালনা ও মোনাজাত করেন কোর্ট মসজিদের ইমাম মাওঃ মোঃ হাফিজুর রহমান। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ধার্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদযাপন করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর