গোপালগঞ্জে বিএনপি-র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা শওকত আলী দিদার নিহতের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি জেলা শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে আদালত চত্বরে গিয়ে শেষ করে।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামন, বিএনপি নেতা ডা. কে,এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর