গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

র‌্যালী, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচী পালন করে।

”প্রযক্তি  নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক আংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে  শেষ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

immage 1000 02

গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। পরে যুবউন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০জনের মধ্যে সনদ ও ৩৮ লক্ষ ৫০হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিরসনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালান আয়োজকরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর