গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ২০২৪ সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে কৃতি ১৪৬ শিক্ষার্থীদেরকে তাদের অবিভাবক, শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক(যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান।

immage 1000 02

সংবর্ধনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ দিক-নির্দেশনামূলক বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)এস.এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।

পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিথিরা এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১২৬ জন এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও বৃত্তি তুলে দেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর