পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে গোপালগঞ্জে গন মিছিল ও সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে গোপালগঞ্জে গন মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার এর নেতৃত্বে  এই গন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার, সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, সংখ্যানুপাতিক (পিআর)পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা আন্দোলন চলমান রাখবে বলেও ঘোষণা দেন।প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারেরও দাবি জানান তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর