গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ৩১ বার তোপধ্বনি এবং স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

আজ সোমবার দিবসের সূচনালগ্নে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পরে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শ্রদ্ধা জানান।

immage 1000 02

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিএনপি, স্কুল-কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিনিপি পালন উপলক্ষে সরকারী বঙ্গবন্ধু কলেজে ফ্রি ডেন্টাল ক্যাস্প ও পৌরপার্কে অনুষ্ঠিত বিজয় মেলার উদ্বোধন করা হয়।

immage 1000 03

এছাড়া সদর উপজেলা পরিষদ চত্বরের পাশে ’৭১-এর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে (জয় বাংলা পুকুর পাড়ে) পুষ্পস্তবক অপর্ণ, দোয়া মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণাসহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জ শহরে মহান বিজয় দিবস উপলক্ষে গনঅধিকার পরিষদ বিজয় র‌্যালী করেছে। এটাই এই সংগঠনের জেলা শহরে প্রকাশ্যে কোন কর্মসূচী পালন করতে দেখা গেলো। জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গনঅধিকার পরিষদের এই বিজয় র‌্যালীটি।

immage 1000 04

বিগত সরকার আমলে কোন কর্মসূচী পালন করতে না পারলেও ১৬ বছর পর আজ বিজয় র‌্যালী করেছে কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা। তারা বর্নাঢ্য আয়োজনে কাশিয়ানী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর