গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে নার্স-মিডওয়ইফ শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।

immage 1000 05

আজ শনিবার সকাল ১১টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চত্ত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে এসে শেষ হয়।

immage 1000 06

পরে পৌর পার্কের শহীদ মিনারের পদদেশে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় দাবী পূরণে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন। অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, ৩য় বর্ষের শিক্ষার্থী কেয়া জয়ধর, শারমিন নাহার তমা, ২য় বর্ষের শিক্ষার্থী রিমা হালদার বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর