গোপালগঞ্জে বসন্ত ও পিঠা উৎসব 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ জেলা শহরের অন্যতম প্রধান প্রাথমিক বিদ্যাপিঠ এস. এম. মডেল সরকারী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বসন্ত ও পিঠা উৎসব।

আজ বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছোট ছোট শিশুদের নৃত্য-গান পরিবেশনায় অনুষ্ঠানে আগত অতিথিদের মুগ্ধ করে।আর আয়োজন করা হয় চিতই, ভাপা, পাটি সাপটাসহ নানা ধরনের পিঠার সমাহার।বিদ্যালয়ের শিক্ষার্থীরা এধরনের অনুষ্ঠানে থাকতে পেরে বেশ খুশি।

এরআগে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম মিটু।

এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা)মোসাঃ নাজমুন্নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও অভভাবকগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর