গোপালগঞ্জে মটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জ শহরে ছিনতাইকালে এক ছিনতাইকারীকে মটরসাইকেলসহ আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার দিবাগত রাতে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হযরত আলী জানান, শহরের নজরুল এন্ড ব্রাদার্স সেনেটারী বিক্রেতা-র ম্যানেজার জুয়েল চৌধুরী রাতে দোকান বন্ধ করে দোকানের মালামাল  বিক্রিত টাকা নিয়ে মৌলভীপাড়ায় মালিকের বাসায় যাওয়ার পথে মটরসাইকেল নিয়ে ২ জন ছিনতাইকারী জুয়েলের কাধে থাকা ব্যাগ টান দিলে জুয়েল রাস্তায় পড়ে যায়। টাকার ব্যাগ নিতে ছিনতাইকারীরা টানাহেছড়া করে। পরে জুয়েলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে একজন ছিনতাইকারী পালিয়ে গেলেও স্থানীয়রা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার যশবন্তপুর গ্রামের মোঃ জামাল বিশ্বাসের ছেলে মোঃ জিহাদ বিশ্বাসকে আটক করে গনধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ছিনতাইকারীদের ব্যাবহৃত মটরসাইকেল উদ্ধার করে।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় জরুরী আইনে একটি মামলা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর