মুকসুদপুরে বিনামূল্যে বীজ, সার বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জের মুকসুদপুরে আজ বুধবার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রোণোদনা (অর্থ বছর ২০২০-২০২১) কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে স্বল্প, মধ্য মেয়াদী শাক-সবজি ও মাস কলাইয়ের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
মুকসুদপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, ৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাস কলাই বীজ ও ৫ কেজি করে রাসায়নিক সার এবং ৩৮০ জন কৃষকের মাঝে ১২ ধরনের স্বল্প, মধ্য মেয়াদী শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর