গোপালগঞ্জে সরকারী জায়গার বালু উত্তোলন ও বিক্রি বন্ধে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে সরকারী জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সদর উপজেলার কংশুর বাসষ্টান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উলপুর, কংশুর, দূর্গাপুর, বনগ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার কয়েকশ’ লোক উপস্থিত ছিলেন।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লার উদ্দ্যোগে আয়োজিত এ মানববন্ধনে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নোয়াব আলী ফকির, উলপুর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জাহিদুল ইসলাম, মীর আলী আকবর, লিয়াকত আলী খান, মোঃ মনির মোল্লা, হাজী নওয়াব আলী মোল্লা, মোস্তাফিজুর রহমান প্রমূখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে কংশুর বাসস্টান্ড এলাকার সরকারী জায়গ্ াদখল করে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। সরকারী জায়গার বালু উত্তোলন ও বিক্রি বন্ধে মানববন্ধনকারীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর