গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় ধর্ষকসহ দুই জনের যাবজ্জীবন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ৮ম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।একই সাথে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

আজ সোমবার(০৬ জুলাই)দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানাগেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস ৮ম শ্রেনীর শিক্ষার্থী সংগীতা টিকাদারকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো।কিন্তু সে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ২০২০ সালের ০৩ অক্টোবর সন্ধ্যায় অপর আসামী কল্পনা বিশ্বাস পিঠা বানানোর লোভ দিয়ে সংগীতাকে ডেকে ঘরের মধ্যে নিয়ে যায়।

এসময় অপর আসামী উজ্জ্বল বিশ্বাস জোরকরে সংগিতাকে ধর্ষন করে। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ধর্ষিতার মা অনিতা টিকাদার বাদী হয়ে নারী ও শিশু নিয্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে তদন্ত ও স্বাক্ষ্য প্রদান শেষে আদালত উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা এবং অপর আসামী কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন।রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটার মোঃ তৌফিকুল ইসলাম বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট এবং এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবী অ্যাডঃ মোঃ কদরে আলম খান বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

- Advertisement -

আরও খবর plus!

3 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর