টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, ফলজ ও বনজ গাছের চারা এবং ঋণ বিতরণ করা হয়েছে। 

 এদিন সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন স্থান ঘুরে পূণরায় সেখানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে “বজ্রকণ্ঠ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

​সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী প্রমূখ বক্তব্য রাখেন।

ইউএনও জহিরুল আলম বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা অনস্বীকার্য। স্বল্প সুদে সরকারের ঋণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই টাকা আপনারা কাজে লাগিয়ে নিজেরা সাবলম্বী হবেন। এতে উপকারভোগীদের পাশাপাশি এলাকার উন্নয়ন হবে। আপনাদের হাত ধরেই টুঙ্গিপাড়ার প্রতিটি গ্রাম উন্নত হোক। পল্লী উন্নয়ন দিবসে সকলের জন্য শুভকামনা।

সভা শেষে পল্লী উন্নয়ন বোর্ডের ১০০ জন উপকারভোগীর ২০০ টি ফলজ ও বনজ গাছের চারা এবং ৪ জন উদ্যোক্তার মাঝে ৯ লক্ষ ৬৯ হাজার ও পল্লী উন্নয়ন বোর্ডের দুইটা সমিতির ২০ জন সদস্যর মাঝে ১০ লক্ষ ৫৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর