গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শুকদেব সরকার (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকদেব সরকার গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের শুনীল সরকারের ছেলে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ.এইচ.এম সালাউদ্দিন জানিয়েছেন, সাতপাড় বাজারের সবজি ব্যবসায়ী শুকদেব সরকার ইঞ্জিন চালিত ভ্যানে করে সবজি কিনতে টেকেরহাট যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি লোকাল বাস ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই ব্যবসায়ী ও ভ্যান চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মিরা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত ভ্যান চালক গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর