গোপালগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত-৩৯

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬২ জনে। আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্সসহ ১১১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ২২ জন ও মৃত্যুবরণ করেছেন ২৮ জন।
আজ সোমবার (২৭ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্ত ৩৯ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ১৯, টুঙ্গীপাড়ায় ৬, কোটালীপাড়ায় ৫, কাশিয়ানী ৬ ও মুকসুদপুর উপজেলায় ৩ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্ত ১হাজার ৪৬২ জনের মধ্যে জেলা সদরে ৪৮৩, টুঙ্গীপাড়ায় ২৪০, কোটালীপাড়ায় ২৩৩, মুকসুদপুরে ২৫২ ও কাশিয়ানী উপজেলায় ২৫৪ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১হাজার ০২২ জন ও অন্য ৪১১ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুবরণকারী ২৮ জনের মধ্যে জেলা সদরে ১১, টুঙ্গীপাড়ায় ৪, কোটালীপাড়ায় ১, কাশিয়ানীতে ৬ ও মুকসুদপুর উপজেলায় ৬ জন। এছাড়া মুকসুদপুরে একজন আত্মহত্যা করেছে।
এ পর্যন্ত জেলায় করোনা টেস্ট করার জন্য ৭ হাজার ২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর