Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জ সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান চলছে

গোপালগঞ্জ সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান চলছে

গোপালগঞ্জ সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান চলছে

এস এম নজরুল ইসলাম।।
জাতীয় মহাসড়ক নির্মান করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ২য় দিনের মতো চালিয়েছে গোপালগঞ্জ সড়ক বিভাগ। বুধবার সকাল থেকে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কে এই উচ্ছেদ অভিযান চলে। এদিন সড়কটির উত্তর ভেন্নাবাড়ি, সাতপাড়, গান্ধিয়াশুর,বৌলতলী এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের স্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায়।

উচ্ছেদ অভিযান চলাকালে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, মোঃ আনোয়ার, মোঃ রাছেল শিকদার, পাউবো সার্ভেয়ার রবীন্দ্রনাথ রায়, সওজ সার্ভেয়ার মোঃ শিবলী সাদিক, মোঃ সোহাগসহ পুলিশ, পল্লীবিদ্যুৎ, ফায়ার সার্ভিসের জনবল, স্থানীয় জনপ্রতিনিধিগন ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের স্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায় বলেন, সম্প্রতি টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া রুটে জাতীয় মহা-সড়কর নির্মান কাজ শুরু হয়েছে। একারনে ৪৪ কিলোমিটার দৈর্ঘের এই সড়কটির নির্মান ও প্রসস্থতা বৃদ্ধির জন্য এই উচ্ছেদ অভিযান চলছে। গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট রুটেও আগামী ৩১ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত এই অভিযান চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here