Home ব্রেকিং নিউজ... গোবিপ্রবি ও ইন্দোনেশিয়ার সুরাকার্তা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গোবিপ্রবি ও ইন্দোনেশিয়ার সুরাকার্তা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গোবিপ্রবি ও ইন্দোনেশিয়ার সুরাকার্তা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো।

এই সমঝোতার আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শিক্ষা ও গবেষণা প্রকল্প পরিচালনা; শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়; সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স ও একাডেমিক সভা আয়োজন করা হবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে পারবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here