চারটি ইট ভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে নিয়ম বর্হিভূতভাবে ভাটা চালানোর অভিযোগে আজ সোমবার বিকেলে চারটি ইট ভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই চারটি ইট ভাটার মালিককে বিভিন্ন অর্থে জরিমানা করা হয়। সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানাগেছে, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন ও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসনের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বৈধ চিমনী না থাকার দায়ে চারতলা গ্রামের এমএসবিআই ব্রিকস, কেকানিয়া গ্রামের মেসার্স লাল পরি ব্রিকস, মেসার্স এসকেবি ব্রিকস ও মেসার্স আরআরবি ব্রিকস ভেঙ্গে দেযা হয়।
এসময় ওই চারটি ইট ভাটার মালিককে বিভিন্ন অর্থে জরিমানা এবং ইট ভাটার সমস্ত মালামাল জব্দ করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর