পদ্মা সেতুর নাম “বঙ্গমাতা সেতু” করার দাবিতে সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

পদ্মা সেতুর সেতুর নাম ফজিলাতুন্নেসা মুজিব ‘‘বঙ্গমাতা সেতু‘‘ করার দাবিতে টুঙ্গিপাড়ায় এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন আয়োজক সিরাজদ্দৌলা চৌধূরীর বাড়ি রংপুর সদরে।

আজ সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সেমাধি সৌধ কমপ্লেক্সের উন্মুক্ত মঞ্চে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের আয়োজক সিরাজদ্দৌলা চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশের বহু দিনের স্বপ্ন পদ্মা সেতু। দেশিয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় সেতু এখন পুরাটাই দৃশ্যমান। বঙ্গবন্ধুর সকল সফলতার পিছনে সব সময় শক্তি ও প্রেরণা দিয়েছেন তার সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব।তিনি বলেন আমি বাংলাদেশের ‍একজন সাধারণ নাগরিক হিসেবে সেতুটির নাম ‘‘বঙ্গমাতা সেতু‘‘ করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা তার দাবির প্রতি সমর্থন জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর