জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।

 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি-এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে তাঁরা শ্রদ্ধা জানান।

 

পরে তাঁরা ফাতেহা পাঠ, জাতির পিতাসহ ১৯৭৫ সালে তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি,  শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, বিএনপি এখনো নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়নি এবং বলছে তারা এই প্রক্রিয়ার সঙ্গে নেই। তাই বলাই যায় বিএনপি একটি গণতান্ত্রিক দল নয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আগামী জাতীয় নির্বাচন হোক বা যে কোনো কর্মসূচি হোক সুচারু রূপে পালন করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করে যাবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর