ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন ও সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
পরশ উজীর, কাশিয়ানী।।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১ নভেম্বর) বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তৌহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল করীম, হাফেজ আবু মুছা, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি শিহাবউদ্দিন, মাওলানা জাকারিয়া, ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান প্রমুখ।
এতে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে।
এ ঘটনায় বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর পাশাপাশি ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান বক্তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর