মুকসুদপুরে সুমন খান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি।।

গোপালগঞ্জের মুকসুদপুরে সুমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার ও গ্রামবাসী। উপজেলার ঢাকপাড় গ্রামবাসীর ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়।

আজ সোমবার দুপুরে সুমন হত্যার বিচারের দাবীতে ঢাকপাড় গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গ্রামবাসী। মিছিলটি বিভিন্ন সদক প্রদক্ষিন করে মুকসুদপুর থানার গেটের সামানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সুমন হত্যাকান্ডের সাথে জড়িত আসামী হুমায়ুন কবির, বিল্লাল খান, রুবেল, ফুরকান, লুৎফর, মঞ্জুর, ময়ুর ও ইবাদের ফাঁসির দাবি জানিয়ে অবস্থান নেয় গ্রামবাসী।

এ কর্মসূচীতে চার শতাধিক গ্রামবাসী অংশ নেন। এসময় গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়লে মুকসুদপুর থানার ওসি আবু বকর তাদের বিচারের বিষয়ে আশ্বস্থ করলে তারা অবস্থান কর্মসূচী তুলে নেন।

প্রসঙ্গত, উল্লেখ্য গত ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় আলী খানের ছেলে সুমন খান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর