বঙ্গবন্ধুর সমাধিতে এমপি ইলিয়াস হোসেন’র শ্রদ্ধা নিবেদন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা ১৬ আসনের এমপি ইলিয়াস হোসেন মোল্লা।

রবিবার বেলা ১২ টায় তিনি হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এসময় এমপি ইলিয়াস হোসেন মোল্লার বড় ভাই হাজী আশরাফুজ্জামান, মেয়ে সুমাইয়া জামান, জামাতা রুহুল আমিন কাজল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আক্কাস আলী, টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, যুবলীগ নেতা ওমর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর