বঙ্গবন্ধুর সমাধীতে হক গ্রুপের স্বত্বাধিকারী  আদম তমিজি হকের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া( গোপালগঞ্জ) প্রতিনিধি ।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন হক গ্রুপের স্বত্বাধিকারী মানবীয় বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সদস্য আদম তমিজি হক।

বুধবার বিকালে বঙ্গন্ধুর সমাধী সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট  বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

এসময় তার সাথে মানবীয় বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাদশা, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, হক গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল খায়েরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর