কোটালীপাড়ায় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে উপজেলা সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামচুল হক মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মুক্তিযোদ্ধা প্রজন্ম রফিকুল ইসলাম তালুকদার, বুলবুল আহম্মেদ হাজরা, পলাশ সরদার প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে হেমায়েত বাহিনীর সাথে যুদ্ধে পাকবাহিনী ও তার মিত্র রাজাকার, আলবদর কোটালীপাড়া উপজেলা সদরে এক যুদ্ধে পরাজিত হয়। এই দিন কোটালীপাড়া শত্রুমুক্ত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর