সয়াবিন তেল অধিক মূল্যে বিক্রি। জরিমানা ৩০ হাজার টাকা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে সয়াবিন তেলের মোড়কে মূল্য মুছে বেশী দামে বিক্রি করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক শামীম হাসান বলেন, মেসার্স হৃদয় স্টোরকে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি ও সয়াবিন তেলের মোড়কে মূল্য মুছে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু ও টুংগীপাড়া থানা পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর