Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জে ৪ ইট ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে ৪ ইট ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে ৪ ইট ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ৪টি অবৈধ ইট ভাটায় ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই ৪টি ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

 

আজ সোমবার সকাল থেকে দুপুর পর‌্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া ও চরপুকুরিয়া  গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় কেকানিয়া গ্রামের মেসার্স লালপরী ব্রিকসকে ৩ লাখ, মেসার্স আরআরবি ব্রিকসকে ২ লাখ, মেসার্স এসকেবি ব্রিকসকে ২ লাখ ও পুকুরিয়া গ্রামের মেসার্স স্টার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, অভিযান পরিচালনা করা ইট ভাটা গুলোতে অবৈধ ড্রাম চিমনী ব্যবহার করে জ্বালানী কাঠ পোড়ানো হচ্ছিলো। এছাড়া এই ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নাই।

 

তিনি আরো জানান, এরআগেও জেলার বিভিন্ন ইট ভাটায় জরিমানা এবং মালামাল নষ্ট করা হয়। এর মধ্যে কিছু ভাটার মালিক সংশোধন হলেও এই ভাটার মালিকরা আগের মতো চলছিলেন। তাই জরিমানা করার পাশাপাশি ভাটাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেছা আকতার, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, পরিদর্শক মনিরুজমান শেখ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here