Home ব্রেকিং নিউজ... মুকসুদপুরে সচেতনতা মূলক সভা

মুকসুদপুরে সচেতনতা মূলক সভা

০
মুকসুদপুরে সচেতনতা মূলক সভা
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের  মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন।

02 6
Exif_JPEG_420

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের সচেতনতা মূলক সভা হচ্ছে কোমল শিক্ষার্থীদের জন্য। তোমাদের জানতে হবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, বাল্য বিবাহ বন্ধে তোমরাই পারো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে। নির্যাতনের শিকার হলেই পুলিশকে ফোন করে সহযোগিতা নিতে হবে। তোমাদের সেবায় পুলিশ সর্বদা নিয়োজিত।

03 2
Exif_JPEG_420

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরকত খান, টেংরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here