ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

Hanging bodies recovered, family claims murder

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মুকসুদপুর(গোপালগঞ্জ) প্রতিনিধি।।

গোপালগঞ্জের মুকসুদপুরে আশরাফ আলী শেখ (৫৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের ননীক্ষীর গ্রাম থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নিহতের পরিবারের দাবী আশরাফ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

উপ-পরিদর্শক শেখ শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) গভীর রাতে আশরাফ আলী শেখ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো বলেন, প্রাথমিক আলামতে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি আত্মহত্যা না কি হত্যাকান্ড।

ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ জানান, আশরাফ আলী আত্মহত্যা করেছে, না কি হত্যা এটা পুলিশ উৎঘাটন করবে। যদি হত্যা হয়ে থাকে তাহলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহন করবে এটাই আমাদের দাবি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর