আধুনিক স্থাপত্য শৈলিতে নির্মিত হয়েছে পৌর ঈদগাহ

The Central Municipal Eidgah is built in modern architectural style

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পাঁচ একর জমির উপর প্রায় ৮কোটি টাকা ব্যয়ে তৈরী করা হয়েছে আধূনিক পৌর কেন্দ্রীয় ঈদগাহ।ব্যতিক্রমী নকশা আর আধুনিক স্থাপত্য শৈলিতে ঈদগাহটি নির্মাণ করছে এলজিইডি। ঈদগাহটিতে একসাথে ৩০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করতে পারবেন। 

03 10

গোপালগঞ্জ শহরের প্রান কেন্দ্রে প্রায় আট কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন ঈদগাহ।সার্বজনিন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রাকল্পের আওতায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, গাড়ি রাখার জায়গা, ওয়াকওয়ে রাখা হয়েছে। বড় ধরণের বৃস্টি হলেও কিছুক্ষণ পরে নামাজ আদায় করা যাবে।

ঈদগাহের সম্মুখভাগে দৃস্টিনন্দন মেহরব করা হয়েছে যা ঈদগাহের সৌন্দর‌্য বৃদ্ধি করেছে বহুগুনে। আধুনিক ডিজাইনের মুল প্রবেশ পথসহ রয়েছে চারটি প্রবেশ পথ।মুসল্লিদের অজুর জন্য রয়েছে ২০টি অজুখানা।

04 2

মহামারি করোনার কারণে গত দুই বছর মুসল্লীরা ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেনি। তাছাড়া এবার নতুন এ ঈদগাহ তৈরী হওয়াতে মুসল্লীদের এবারের ঈদ জামাত ঘিরে রয়েছে আকর্ষন। তারা নতুন ঈদগাহে ঈদের নামাজ পড়ার অপেক্ষায় রয়েছেন। 

ব্যতিক্রমী নকশা আর আধুনিক স্থাপত্য শৈলিতে ঈদগাহটি নির্মাণ করা হয়েছে বলে জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী,এহসানুল হক।

06 1

সকাল সাড়ে ৭টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহটিতে একসাথে ৩০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করতে পারবেন। 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর