Home ব্রেকিং নিউজ... কোটালীপাড়ায় হনুমান পূঁজা

কোটালীপাড়ায় হনুমান পূঁজা

০
কোটালীপাড়ায়  হনুমান পূঁজা

 স্টাফ রির্পোটার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল হনুমান পূঁজা।

শনিবার ( ১৬ এপ্রিল) দিনভর নানা আয়োজনে হাজার হাজার ভক্তের পূঁজা-অর্চনা আর নানা ধর্মীয় আচারের মাধ্যমে এই পূঁজা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের  ধারাবাশাইল গ্রামের সার্বজনীন শ্রী শ্রী হনুমান মন্দিরে এই পূঁজার আয়োজন করা হয়। কান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বিগত কয়েক বছর ধরে এই পূঁজার আয়োজন করে আসছেন। এতে শুধু কান্দি ইউনিয়নবাসীই নয় আশ-পাশের বিভিন্ন গ্রামের হাজারও ভক্তের পদভারে মুখরিত হয়ে ওঠে মন্ডপ প্রাঙ্গন।

পূঁজা উপলক্ষে আয়োজক উত্তম কুমার বাড়ৈ হনুমান ভক্ত ৩৫০জন নারীকে শাড়ী ও ১ হাজার পুরুষের মাঝে ও গেঞ্জি বিতরণ করেন। পরে রাতে অনুষ্ঠিত হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, জেলা পরিষদের নারী সদস্য রিনা মন্ডল,এলাকার বয়জ্যেষ্ঠ গৌরঙ্গলাল রায়, শ্রীবাস গাইন, নির্মল মন্ডল, সজল বালা, সূর্যকান্ত মন্ডল, লিপিকা বাড়ই, ও সন্ধ্যা মন্ডল ।  প্রতি বছরের ন্যায় এবারও ধুমধামের সাথে এই হনুমান পূঁজা অনুষ্ঠিত হলো। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here