Home ব্রেকিং নিউজ... পোল্ট্রি খামারির লাশ উদ্ধার

পোল্ট্রি খামারির লাশ উদ্ধার

পোল্ট্রি খামারির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে নদী থেকে হাত-পা ও ইট বাধা অবস্থায় এক পোল্ট্রি খামারির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সদর উপজেলার মালেঙ্গা গ্রামের বসারতের নদী থেকে হাত-পা বাধা অবস্থায় বিল্লাল হোসেন বিশ্বাসের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। নিহত বিল্লাল হোসেন কাশিয়ানী উপজেলার কুমরিয়া গ্রামের বশার বিশ্বাসের ছেলে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসিমউদ্দিন জানান, বেলা ১১ টার দিকে মালেঙ্গা এলাকায় বসারতের নদীতে একটি লাশ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিযে নদী থেকে হাত-পা বাধা অবস্থায় বিল্লাল হোসেন বিশ্বাস নামে একব্যক্তির লাশ উদ্ধার করি। নাকসহ মৃতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করার পর রসি দিয়ে হাত-পা ও শরীরের সঙ্গে ইট বেধে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালের দ্বিতীয় স্ত্রী সোনিয়া বেগম (২৫) কে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নিহত বিল্লাল হোসেন বিশ্বাসের বাবা বশার বিশ্বাস জানান, গত সোমবার সকালে কুমারিয়া গ্রামের নিজের খামারের আড়াইশ মুরগী নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে গোপালগঞ্জ নিয়ে যায়। এরপর মুরগী বিক্রি করে বিল্লাল তার দ্বিতীয় শ্বশুর বাড়ি উলপুর গ্রামের কবির শেখের বাড়িতে ম্যাসেজ যায়। সেখানে তার ম্যাসেজে মাথা গরম বলে জানানো হয়েছে এবং বাড়িযায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here