অসহায় কৃষকের ধান কেটে দিলেন ইউ.পি চেয়ারম্যান

The UP chairman cut the paddy of the helpless farmer

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

ঘুর্ণিঝড় “আসনি” আসার আতঙ্কে সবাই যখন নিজ নিজ ক্ষেতের ধান কেটে ঘরে তুলছেন তখন সমস্যায় পড়েন কোটালীড়ার এক অসহায় র্কষক। নিজ জমির ধান নিজেও কাটতে পারেন না, কোথাও শ্রমিকও খুঁজে পাননা। বিষয়টি মোবাইল ফোনে স্থানীয় ইউ.পি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাসকে জানানোর পরে তিনি লোকজন সাথে নিয়ে ওই কৃষক ১বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি তুলে দিয়েছেন। অ্যাডভোকেট বিজন বিশ্বাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান।

আজ রবিবার সকালে তিনি তার ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের কৃষক মনিমোহন বাড়ৈর ১বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে বাড়ি তুলে দেন। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ ও কৃষি অফিসার নিটুল রায়  মনিমোহন বাড়ৈর ক্ষেতে গিয়ে উপস্থিত হন।

ইউ.পি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস বলেন, ঘুর্ণিঝড় ‘আসনি”আসার আতঙ্কে সকলে যখন নিজ নিজ জমির বা ক্ষেতের পাকা ধান কাটতে ব্যস্ত তখন অসহায় কৃষক মনিমোহন বাড়ৈ কোন ভাবেই তার জমির ধান কাটতে পারছিলেন না। খবরটি আমাকে জানানোর পরে আমি আমার ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে মনিমোহন বাড়ৈর ১বিঘা জমির ধান কেটে বাড়ি তুলে দিয়েছি।

কৃষক মনিমোহন বাড়ৈ বলেন, আমার ধান কাটার ক্ষমতা নেই। অন্যদিকে ধান কাটার জন্য এলাকায় লোকও পাচ্ছিলাম না। বিষয়টি আমি আমাদের চেয়ারম্যানকে জানালে তিনি লোকজন নিয়ে এসে আমার জমির ধান কেটে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ইউপি চেয়ারম্যান  মনিমোহন বাড়ৈর জমির ধান কেটে দিয়ে একটি মহৎ কাজ করেছেন। এ সময়ে এভাবেই উপজেলার প্রতিটি এলাকার জনপ্রতিনিধিসহ সকলের ধান কাটার জন্য এগিয়ে আসা উচিৎ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর