Home অর্থনীতি সয়াবিন তেল গুদামজাত, ২০ হাজার টাকা জরিমানা

সয়াবিন তেল গুদামজাত, ২০ হাজার টাকা জরিমানা

সয়াবিন তেল গুদামজাত, ২০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল গুদামজাত করে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (০৯ মে) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

Gopalganj Mobile Court Photo 02 09.05.2022

সহকারী পরিচালক শামীম হাসান জানান, বাজারের ব্যবসায়ী শুধাংশু মন্ডল ১১ হাজার ৭৬০ লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে এমন গোপন সংবাদ পেয়ে জেলা শহরের বড় বাজার এলাকার মন্ডল ট্রেডার্স এ অভিযান চালানো হয়।

03

এ সময় ৬০ ড্রামে ১১ হাজার ৭৬০ লিটার সয়াবিন তেল গুদামজাত করে বাজারে তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মূল্যে বিক্রি ও মূল্য তালিকায় দাম না লেখার দায়ে মন্ডল ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেনসহ গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here